কোভিড সুরক্ষা মিশনের অধীনে কোভ্যাকসিন উৎপাদন আরও বাড়াতে ব্যবস্থা গ্রহণ
আত্মনির্ভর ভারত-৩ মিশন এর আওতায় কেন্দ্রীয় সরকার দেশে তৈরি কোভিড ভ্যাকসিন গুলির উন্নয়ন এবং উৎপাদন ত্বরান্বিত করতে কোভিড সুরক্ষার কথা ঘোষণা করেছিল। ভারত সরকারের জৈব প্রযুক্তি বিভাগের মাধ্যমে যার প্রয়োগ হয়েছিল। এই মিশন এর আওতায় কেন্দ্রীয় সরকারের জৈব প্রযুক্তি বিভাগ উন্নততর ভ্যাকসিন উৎপাদনের জন্য অনুদান হিসেবে আর্থিক সহায়তা দিচ্ছে। দেশীয়ভাবে তৈরি কোভ্যাকসিনের বর্তমান উৎপাদন ক্ষমতা ২০২১-এর মে- জুন মাসে দ্বিগুণ করা হবে। এরপর জুলাই-আগস্ট মাসে তা আরও সাত গুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ এপ্রিল, ২০২১-এ এক কোটির ভ্যাকসিনের ডোজ থেকে উৎপাদন বেড়ে জুলাই-আগস্ট মাসে তা ৬ থেকে ৭ কটি হয়ে যাবে। শুধু তাই নয় সেপ্টেম্বরের মধ্যে এই কোভ্যাকসিনের ডোজ ১০ কোটিতে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।