প্রধানমন্ত্রী মহারাজা সুহেলদেব স্মৃতিসৌধ এবং চিত্তৌর হ্রদের উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তর প্রদেশের বাহারাইচে মহারাজা সুহেলদেবের স্মৃতিসৌধ এবং চিত্তৌর হ্রদের উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী এদিন মহারাজা সুহেলদেব নামাঙ্কিত মেডিকেল কলেজ ভবনেরও উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে উত্তর প্রদেশের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন।