ব্রুনেইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ শিবালিক এবং কদমত সেদেশে পৌঁছেছে
ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতির সঙ্গে সাযুজ্য রেখে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ শিবালিক এবং কদমত আজ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনেইয়ের মুয়ারা বন্দরে পৌঁছেছে। এই দুটি জাহাজ রয়্যাল ব্রুনেই নেভির সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে। এই মহড়ার ফলে দুই দেশের নৌবাহিনীর মধ্যে সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত পারস্পরিক বোঝাপড়া বাড়বে এবং উভয় বাহিনী একে অন্যের বিভিন্ন পন্থা-পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। ১২ তারিখে এই যৌথ মহড়া শেষ হবে।