Posts

অসামরিক বিমান চলাচল মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গোয়ালিয়র – ইন্দোরের মধ্যে প্রথম বিমান চলাচলের সূচনা করেছেন

Image
 অসামরিক বিমান চলাচল মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দপ্তরের প্রতিমন্ত্রী (অবসরপ্রাপ্ত) জেনারেল ডঃ ভি কে সিং এবং দপ্তরের সচিব শ্রী প্রদীপ খারোলা আজ ভার্চ্যুয়াল পদ্ধতিতে দুটি বিমান পরিষেবার সূচনা করেন। ইন্ডিগোর গোয়ালিয়র থেকে ইন্দোর হয়ে নতুন দিল্লি পর্যন্ত নতুন বিমান পরিষেবার সূচনা ছাড়াও এয়ার ইন্ডিয়ার ইন্দোর থেকে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু হ’ল।

ব্রুনেইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ শিবালিক এবং কদমত সেদেশে পৌঁছেছে

Image
 ভারতের ‘অ্যাক্ট ইস্ট’ নীতির সঙ্গে সাযুজ্য রেখে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ শিবালিক এবং কদমত আজ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনেইয়ের মুয়ারা বন্দরে পৌঁছেছে। এই দুটি জাহাজ রয়্যাল ব্রুনেই নেভির সঙ্গে যৌথ মহড়ায় অংশ নেবে।  এই মহড়ার ফলে দুই দেশের নৌবাহিনীর মধ্যে সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত পারস্পরিক বোঝাপড়া বাড়বে এবং উভয় বাহিনী একে অন্যের বিভিন্ন পন্থা-পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। ১২ তারিখে এই যৌথ মহড়া শেষ হবে। 

বিমানবাহী দেশীয় যুদ্ধ জাহাজ "বিক্রান্ত" সফলভাবে সমুদ্র অভিযানের পর ফিরে এসেছে

Image
 বিমানবাহী দেশীয় যুদ্ধজাহাজ "বিক্রম" সফলভাবে সমুদ্র অভিযানের পরীক্ষা শেষে আজ ফিরে এসেছে। গত ৪ আগস্ট কোচি থেকে জাহাজটি যাত্রা করেছিল। পূর্বপরিকল্পনা অনুযায়ী জাহাজটি পরীক্ষায় সফলতা অর্জন করেছে এবং এর সিস্টেম প্যারামিটারগুলি সন্তোষজনক বলে প্রমাণিত হয়েছে। ভারতীয় নৌবাহিনীর কাছে এই জাহাজটি হস্তান্তরের পূর্বে এর সমস্ত যন্ত্রপাতি এবং এবং সেগুলি ঠিকঠাক কাজ করছে কিনা তা জানার জন্য "বিক্রান্ত"কে ধারাবাহিকভাবে সমুদ্রে পরীক্ষা চালিয়ে যেতে হবে।  বিমানবাহী দেশীয় জাহাজ ( আইএসি) "বিক্রান্ত"-এর নকশা তৈরি করেছে ভারতীয় নৌবাহিনীর ডাইরেকটোরেট অফ ডিজাইন, ডিএনডি। জাহাজটি নির্মাণ করেছে জাহাজ মন্ত্রকের অধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা কোচিন শিপইয়ার্ড লিমিটেড। "আত্মনির্ভর ভারত অভিযান"-এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে বিমানবাহী দেশীয় যুদ্ধজাহাজ "বিক্রান্ত"। শুধু তাই নয়, ভারতীয় নৌবাহিনীর  "মেক ইন ইন্ডিয়া" উদ্যোগের একটি সফল উদাহরণ এই জাহাজ। যে জাহাজে ৭৬ শতাংশের বেশি দেশীয় বস্তু রয়েছে।

পেটেন্ট কপিরাইট নিবন্ধীকরণ প্রক্রিয়ার সরলীকরণের ফলে ভারত উদ্ভাবনের কেন্দ্র হয়ে উঠছে : শ্রী পিযুষ গোয়েল

Image
 কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য, উপভোক্তা বিষয়ক এবং বস্ত্র মন্ত্রী শ্রী পিযুষ গোয়েল বিশেষ অধিকার অর্থাৎ পেটেন্ট, নক্সা, স্বত্ত্ব এবং ট্রেড মার্কের জন্য পরীক্ষা পদ্ধতি এবং সেগুলির অনুমোদন প্রক্রিয়ায় সংস্কার কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, এর ফলে সহজে ব্যবসা বাণিজ্য করা সম্ভব হচ্ছে, দেশ উদ্ভাবনের কেন্দ্র হয়ে উঠছে। মন্ত্রী গতকাল অফিস অফ কন্ট্রোলার জেনারেল অফ পেটেন্টস, ডিজাইনস অ্যান্ড ট্রেড মার্কস (সিজিপিডিটি) –এর কাজকর্মের পর্যালোচনা করেন। তিনি মেধা স্বত্ত্বাধিকার দেবার পরিকাঠামো গড়ে তোলার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেবিষয়ে আলোচনা করেন।    

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ নতুন দিল্লিতে বিএসএফ-এর অষ্টাদশ অলঙ্করণ অনুষ্ঠানে বাহিনীর জওয়ানদের অদম্য সাহস, শৌর্য, বীরত্ব এবং অনন্য সেবার জন্য পদক দিয়ে সম্মানিত করেছেন

Image
 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) অষ্টাদশ অলঙ্করণ অনুষ্ঠানে জওয়ানদের অদম্য সাহস, শৌর্য, বীরত্ব ও অসামান্য সেবার জন্য পদক দিয়ে সম্মানিত করেছেন। এই উপলক্ষে তিনি রুস্তমজী স্মারক বক্তৃতা দেন। অনুষ্ঠানে বিএসএফ-এর ওপর চিত্রায়িত 'বাওয়া' তথ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে বিভাগীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, মন্ত্রকের সচিব শ্রী অজয় কুমার, বিএসএফ-এর মহানির্দেশক প্রমুখ উপস্থিত ছিলেন। বিএসএফ-এর প্রথম মহানির্দেশক কে এফ রুস্তমজীকে যথোচিত শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত সুরক্ষা বাহিনী ও অন্যান্য আধাসামরিক বাহিনীর জওয়ানদের সর্বোচ্চ আত্মত্যাগের ফলেই ভারত বিশ্ব মানচিত্রে গৌরবের সঙ্গে জায়গা করে নিয়েছে। বিএসএফ-এর প্রশংসা করে তিনি বলেন, কেবল শত্রু পক্ষের সঙ্গে মোকাবিলা করেই নয়, দেশের অগ্রগতির পথেও সমান তালে বাহিনী এগিয়ে চলেছে। শ্রী শাহ বলেন, ভারত বিশ্ব মানচিত্রে তার যথোচিত জায়গা করে নিয়েছে এবং এর পেছনে সম্মুখ ভাগে থাকা বাহিনীর প্রতিটি জওয়ানের অবদান রয়েছে। তিনি বলেন, সাহসী ও নির্ভীক যে জওয়ানরা শহীদ হয়েছেন, তাঁরা কখনোই বিস্মৃত হবে...

তরুণ লেখক গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর ‘যুব’ প্রকল্পের সূচনা

Image
 প্রধানমন্ত্রী তরুণদের লেখার বিষয়ে উৎসাহিত করার জন্য যে যুব প্রকল্পের ঘোষণা করেছিলেন শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা দপ্তর আজ সেটির সূচনা করল। দেশজুড়ে তরুণ প্রজন্মের মধ্যে পড়া ও লেখার সংস্কৃতিকে উৎসাহিত করতে এবং ভারত ও ভারতীয় সাহিত্যকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তরুণ, উঠতি ও বহুমুখী প্রতিভার লেখক অর্থাৎ ইয়ং, আপকামিং অ্যান্ড ভার্সেটাইল অথার্স- যুবা প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী ভারতের স্বাধীনতা সংগ্রামের বিষয়ে তরুণ-তরুণীদের লিখতে উৎসাহিত করতে চান।

দ্বাদশ শ্রেণীর এবং পেশাদার পাঠক্রমে প্রবেশিকা পরীক্ষার বিষয়ে আলোচনা করতে আগামীকাল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে

Image
  দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা পরিচালনা এবং পেশাদার পাঠক্রমে প্রবেশিকা পরীক্ষার প্রস্তাবের বিষয় নিয়ে আলোচনা করতে আগামীকাল সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষা মন্ত্রী, শিক্ষা সচিব, রাজ্য পরীক্ষা পর্ষদের চেয়ারপার্সন সহ সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে এক উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এই বৈঠকে পৌরহিত্য করবেন। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী প্রকাশ জাভড়েকর উপস্থিত থাবেন।